খুকুমণির ছড়া
ছড়া, বাংলা ছড়া, খুকুমণির ছড়া, ছোটদের ছড়া, বাংলাদেশী ছড়া, বাচ্চাদের ছড়া, ছড়া বই, বই, বাংলা ছড়া বই
মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩
খুকুমণির ছড়া: বলরাম
বলরাম
-----------------
এক হাত লম্বা বলরাম,
দুই হাত লম্বা শিং;
নাচে রে বলরাম,
তা ধিন, তা ধিন!
খুকুমণির ছড়া: হাতি ও ব্যাঙ
হাতি ও ব্যাঙ
---------------------
হাতি ও ব্যাঙ
ব্যাঙ। -কুলকানী, মুলোদাতী,
ডিঙ্গিয়ে গেলি মোরে?
হাতি! –থাক থাক থাক থ্যাবড়ানাকী,
ধম্মে রেখেছে তোরে!
(ছুঁচোর কাছে গিয়া)
ব্যাঙ। -গন্ধ ভুররভুর কর্পূরদাস,
আমার কিনা থাবঢা নাক?
ছুঁচো। -ঘরে যাও রুপে বিদ্দাধরী,
ছারো কথা কি ধরাট করি!
খুকুমণির ছড়া: রংটি কালো
রংটি কালো
------------------------
তোল তোল পালকী তোল
খোকনমণির বৌটি ভালো,
সভ ভালো তার রংটি কালো।
খুকুমণির ছড়া: মাণিক
মাণিক
------------------------
আঁধার ঘরের মাণিক।
ন’ড়বোও না- চ’ড়বোও না-
দেখবো খানিক খানিক ।
খুকুমণির ছড়া: শশুরবাড়ী যাওয়া
শশুরবাড়ী যাওয়া
-----------------------------
খোকন যাবে শশুরবাড়ী,
খেয়ে যাবে কি?
ঘরে আছে গমের ময়দা,
শিকেয় আছে ঘি।
একটু খানি দাঁড়াও খোকন,
জিলিপী ভেজে দি,
খোকন যাবে শশুরবাড়ী,
খেয়ে যাবে কি?
ঘরে আছে তপ্ত মুড়ি,
মেনা গাইয়ের ঘি!
রবিবার, ১০ মার্চ, ২০১৩
খুকুমণির ছড়া: দারুণ হুমো
দারুণ হুমো
দারুণ হুমো
------------------
যাদু , ঘুমো রে ঘুমো,
শান্তিপুরে বাঘ এসেছে
দারুণ হুমো।
খুকুমণির ছড়া: খোকন
খোকন
------------------
খোকন খোকন ডাক পাড়ী,
খোকন আমাদের কার বাড়ী?
আয় রে খোকন ঘরে আয়,
দুধমাখা ভাত কাকে খায়।
খুকুমণির ছড়া: লক্ষ টাকার ছেলে
লক্ষ টাকার ছেলে
-----------------------
গোপাল আমাদের ধীর,
খেতে দেব ক্ষীর!
গোপাল আমাদের ঠান্ডা,
খেতে দেব মন্ডা,
কোমরে দেব হেলে;
ঘরে ঘরে খেলবে গোপাল
লক্ষ টাকার ছেলে।
খুকুমণির ছড়া: সোণার চাঁদ
সোণার চাঁদ
-------------------
গগনে পেতেছি ফাঁদ,
আমি ধ’রে দিব পূর্ণ চাঁদ।
চাঁদ দেব, চাঁদের মালা দেব,
চাঁদের গাছে গোপাল চরিয়ে দেব!
কাঁদ কেন চাঁদের তরে?
সোণার চাঁদ আমাদের ঘরে!
খুকুমণির ছড়া: এক যে রাজা
এক যে রাজা
এক যে রাজা
---------------------
এক যে রাজা, সে খায় খাজা,
তার যে রাণী, সে খায় ফেণী,
তার যে বেটা, সে খায় পাঁঠা,
তার যে বৌ, সে খায় মৌ,
তার যে ঝি, সে খায় ঘি,
তার যে চাকর, সে খায় পাঁপর
খুকুমণির ছড়া: উপবাসী
উপবাসী
---------------
খোকন গেছে সেই পাড়া,
ভাত হ’তেছে কড় কড়া,
ব্যান্নন হ’ল বাসি;
খোকন আজকে উপবাসী।
খুকুমণির ছড়া: একানোড়ে
একানোড়ে
-----------------
এক যে আছে একানোড়ে,
একানোড়ে
সে থাকে তালগাছে চড়ে’।
দাঁত দুটো তার মুলোর মতো,
পিঠখানা তার কুলোর মতো,
কান দুটো তার নোটা নোটা,
চোখ দুটো আগুনের ভাঁটা!
কোমরে বিচুলীর দড়ি,
বেড়ায় লোকের বাড়ী বাড়ী।
যে ছেলেটা কাঁদে,
তাকে ঝুলির ভেতর ভরে,
গাছের উপর চড়ে তুলে আছাড় মারে।
খুকুমণির ছড়া: হাজার চুমা
হাজার চুমা
------------------------------
হাজার চুমা
কোথায় আমার চাঁদমণি,
মুচকি হাসি মুখখানি!
ঝাঁপিয়ে কোলে
আয় দেখি মা,
গাল ভ’রে দি
হাজার চুমা!
নবীনতর পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)